কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রয়াত ওসমান হাদীর গাইবানা জানাজা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোকাবহ পরিবেশে কর্মসূচিগুলো সম্পন্ন হয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে কাউনিয়া বাস স্ট্যান্ড মোড় থেকে একটি শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জানাযা মাঠে গিয়ে শেষ হয়। শোক র্যালিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় এলাকায় শোকের আবহ বিরাজ করে। উল্লেখ্য, ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় কাউনিয়া উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু