আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
মুকসুদপুর উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজে বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের আয়োজনে ১৯ ডিসেম্বর শুত্রুবার উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মোট ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৯৮ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নিউরোলজি প্রফেসর ডাঃ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ, আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের সহ-সভাপতি পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার মো: শফিকুল ইসলাম, আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও বিআই ডব্লিউটিএ এর উপ-পরিচালক মোঃ সেলিম শেখ,বাটিকামারী স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ শিশির মন্ডল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন, ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ ও অভিভাবকবৃন্দ।
মেধা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে
৭০জন মেধাবীকে পুরস্কার বিতরণ এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে মেধা তালিকায় পুরস্কার পাবে। আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের ৪তম আয়োজন এবং ভবিষ্যতেও এই কার্যত্রুম চলমান থাকবে বলে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত