বাকেরগঞ্জে দাদার লাশ দাফনের সময় খাটিয়া সরানোর সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু
বাকেরগঞ্জে দাদার লাশ দাফনের সময় খাটিয়া সরানোর সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জে দাদার লাশ দাফন করতে গিয়ে মর্মান্তিক ঘটনায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারশিবপুর গ্রামের শতবর্ষী আনিচ হাওলাদার বার্ধক্য জনিত কারণে আজ সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন। আসরের নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হলে মৃত আনিস হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের পুত্র সরোয়ার তার দাদার লাশ কবরস্থ করে খাটিয়াটি তার মামা ফিরোজ দুই জনে ধরে সরাতে যায়। খাটিয়া সরানোর সময় কবরের উপরে টিউব লাইটের সাথে সংযোগ দেওয়া বিদ্যুতের তারের সাথে খাটিয়া লেগে যায়। এ সময় বিদ্যুতের লাইন স্লাক থাকায় বিদ্যুতপৃষ্ট হয়ে সরোয়ার ও তার মামা ফিরোজ দুজনেই ছিটকে পরে। উপস্থিত মুসুল্লিরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
নিহত দুজন হলেন পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। তারা দুজনে সম্পর্কে মামা ভাগ্নে হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান