ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়া সেনা ক্যাম্পের অভিযানে দুই ফেনসিডিল সেবক আটক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:৪০

সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়া সেনা ক্যাম্পের দায়িত্বগত ইউনিট ৮ বিআইআর এর অভিযানে গত রাত ২০০০ ঘটিকায় মেজর শোভনের নেতৃত্বে একটি নাইট প্যাট্রল টহল এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বের হয়। টহল দল বাগবাড়ি হেয়ার ফ্যাক্টরির নিকটবর্তী এলাকায় অবস্থানকালে কিছু ব্যক্তিকে ফেনসিডিল সেবনরত অবস্থায় পায়। সেখান থেকে ২ জনকে ফেনসিডিলসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা প্রধান ব্যবসায়ীকে ধরতে সহযোগিতা করতে সম্মত হয়। তারা ব্যবসায়ীকে মাল সরবরাহের জন্য ডাকে এবং ব্যবসায়ী আসলে টহল দল তাকে আটক করে। আটককৃত ব্যবসায়ী শনাক্ত হয় আশরাফুল (বয়স ৩০), ঠিকানা: বাগবাড়ি, আশুলিয়া।

পরবর্তী জিজ্ঞাসাবাদে আশরাফুল জানায় যে, তার জেলা পর্যায়ের ব্যবসায়ী হলো মাসুদ (বয়স ৫৫), ঠিকানা: পূর্ব ধোনাই, আশুলিয়া। এরপর টহল দল স্থানীয় পুলিশের সহায়তায় মাসুদের বাসায় তল্লাশি চালায় এবং নিম্নলিখিত জিনিসপত্র উদ্ধার করে নগদ টাকা – ১,৩৫,৪০০ টাকা,ফেনসিডিল – ৪ বোতল. মোবাইল ফোন – ৩টি, মোটরসাইকেল – ২টি

 সেনাবাহিনীর গৃহীত ব্যবস্থা হিসাবে অভিযুক্ত হিসাবে আটককৃত ব্যক্তিবর্গ এবং উদ্ধারকৃত সামগ্রী পুলিশ হেফাজতে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান