ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিল মুসলিম উম্মাহর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:৩৪

যুগশ্রেষ্ঠ আলেম, আাশেকে রাসূল (স:), হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ৪র্থ দিবস ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়। 

মাহফিলে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় “কিয়ামতের দিন আরশে আজীমের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত ব্যক্তিবর্গের গুণাবলী বর্ণনা” বিষয়ে আলোচনা করেন পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যাপক আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান
এবং “সূরা নিসার ৩৬নং আয়াতের আলোকে পারস্পরিক হক সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা রিদওয়ানুল হক নিজামী। 

বক্তারা বলেন চুনতি সীরাতুন্নবী (সাঃ) মাহফিল হলো চট্টগ্রামের চুনতিতে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিকভাবে পরিচিত ১৯ দিনব্যাপী মাহফিল, যা হযরত মাওলানা শাহ হাফেজ আহমদ (রঃ) কর্তৃক প্রবর্তিত হয়েছিল। তিনি “শাহ সাহেব কেবলা চুনতি” নামে পরিচিত এবং তাঁর প্রচেষ্টায় ১৯৭২ সালে এই মাহফিলের সূচনা হয়। এই মাহফিলটি বিশ্বজুড়ে ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রাখে এবং প্রতি বছর মুসলিম উম্মাহর জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে। 

মাহফিলে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ, মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, আলহাজ্ব ইসমাইল মানিক প্রমুখ।

এমএসএম / এমএসএম

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত