ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিলামারীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:২৬

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ জিয়ারা খাতুন রোজী।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার থানাহাট বাজার, এলএসডি মোড় ও উপজেলা মোড়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে  দিয়ে সকল ব্যবসায়ী, পথচারী ও রিকশা চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।এসময় তিনি বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি মুক্তা জান্নাত, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদা সুলতানা দপ্তর সম্পাদক স্বপ্না বেগম, সদস্য আঞ্জুমা বেগম, ও বিএনপি কর্মী মমিনুল ইসলাম প্রমুখ। লিফলেট বিতরণ শেষে থানাহাট বাজার ও উপজেলা মোড় সহ  বিভিন্ন পয়েন্টে প্রোজেক্টরের মাধ্যমে তারেক জিয়ার ৩১ দফা  প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২