ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় খানসামায় বিষপানে প্রেমিকের আত্মহত্যা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ৩:২
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের তাঁতীপাড়ায় প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় মানসিক বিপর্যস্ত প্রেমিক যুবকের কীটনাশক পান করে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (০৩ মে) সকালে ওই গ্রামের পাটক্ষেত থেকে বিমল রায়ের ছেলে জীবন রায় (২০) এর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাটক্ষেতে সার প্রয়োগ করতে গিয়ে এক কৃষক তাকে (জীবনকে) মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় লোকজনকে খবর দেয় এবং পুলিশ আসে। গত কয়েক মাস থেকে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দেন নিহত জীবন। তার বাবা বলে, বয়স কম হওয়ায় এবং সাংসারিক অবস্থা খুব খারাপ থাকার কারনে সে রাজি হননি। এনিয়ে তার পরিবারের সাথে অনেক কথা হওয়ার পরেও বিয়ে না দেওয়ার জেরে সে বিষ পান করে। 
 
নিহতের স্বজনরা জানান, নিহত জীবন ফতেজংপুর ট্রালিয়ন গোল্ড চাকরি করে এবং কয়েক মাস যাবত অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। মোবাইল ফোনে ওই মেয়ের সাথে তার প্রেম সম্পর্ক গড়ে উঠে।
 
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, বিয়ে না দেওয়ার কারণে পরিবারের সাথ রাগে অভিমানে বিষপান করেন।
 
খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা গরীব মানুষ। তার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। বিয়ে না দেওয়ার কষ্টে সে বিষপানে আত্মহত্যা করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ