ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর সিটি নির্বাচনে সুষ্ঠু ভোট চায় : সুজন


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ৩:৫৪

গাজীপুরে এক টেবিলে আওয়ামীলীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা।সকালে (০৩ মে) গাজীপুর প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক এক নাগরিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে যোগ দেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহ্ খান, বিএনপি পরিবারের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানূর ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন মন্ডল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আতাউর রহমানসহ ৭ মেয়র প্রার্থী।

সম্মেলনে যোগ দিয়ে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য করার জন্য তাগিদ দেন। তবে এই সম্মেলনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা যোগ দেননি। অন্য দিকে আওয়ামীলীগের প্রার্থী সিটি করর্পোরেশনে জনগণকে সংম্পক্ত করে জবাবদিহিতার আওতায় আনতে চান।

সুষ্ঠ ভোট অনুষ্ঠিত করতে ক্ষমতাশীন দলের প্রতি আহবান জানায় সুজনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এসময় তিনি বলেন, ভোট চুরি করে নির্বাচিত হওয়া যায়, তবে মানসিক তৃপ্তি আসে না। জনগণকে দেখলে মুখ লুকায় ওসব প্রার্থীরা।সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে গাজীপুর সিটি করর্পোরেশন নির্বাচনে প্রত্যাশা ও করনীয় শীর্ষক নাগরিক সম্মেলনে এক টেবিলে বসে নাগরিকদের বিভিন্ন অসুবিধার কথা শুনেছেন মেয়র প্রার্থীরা।

এসময় নিজেদের প্রতিশ্রুতি দেয়ার আগে শুধু আওয়ামীলীগ বাদে সকল প্রার্থী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।বিএনপি পরিবারের সদস্য স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম বলেন, বিগত সিটি নির্বাচনের মত ভোট কারচুপির নির্বাচন আর দেখতে চান না তাঁরা। সুষ্ঠ ভোট করতে সুজন ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।অন্য দিকে আওয়ামীলীগের প্রার্থী আজমত উল্লাহ খান বলেন, সিটি করর্পোরেশনে জনগণকে সংম্পক্ত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যাতে কোন দুর্নীতি আখড়া জন্মাতে না পারে, সেদিকে নজর দিবেন তিনি।

তবে সম্মেলেনে যোগ দেয়নি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজ।সিটি করপোরেশনের উন্নয়নের কথা আগে না বলে একটি অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা সকল প্রার্থীর কাছে শুনতে চায় নাগরিক মহল।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন