ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩-৫-২০২৩ বিকাল ৫:৪২
পটুয়াখালীতে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে শহিদুল হাওলাদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে। ২৫ এপ্রিল মঙ্গলবার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর বিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। শহিদুল হাওলাদার একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। এ ঘটনায় ২৬ এপ্রিল বুধবার ধর্ষণের শিকার হওয়া বৃদ্ধার ছেলে রহমত উল্লাহ গলাচিপা থানায় এজাহার দায়ের করেন৷
 
এজাহার সূত্রে জানাগেছে, ২৫ শে এপ্রিল রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে পড়ে ৬৫ বছরের বৃদ্ধা। পরে রাত ১টার দিকে একই এলাকার শহিদুল হাওলাদার বৃদ্ধার ঘরের জানালা ভেঙ্গে মুখ চেপে ধরে এবং ধারালো চাকু দিয়ে ভয়ভীতি দিখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার হওয়া বৃদ্ধা ডাক চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসলে শহিদুল হাওলাদার পিছনের দরজা খুলে পালিয়ে যান। পরে বৃদ্ধাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
 
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি শোনিত কুমার গায়েন দৈনিক সকালের সময়কে জানান, আমি থানার বাহিরে একটা কাজে এসেছি, না দেখে বলতে পারছি না। তবে অভিযোগ দেয়া থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান