ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সাঙ্গাকারার কাছে গিয়েও ছুঁতে পারেননি ফখর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১২:৩

টানা তিনটি ওয়ানডেতে সেঞ্চুরি করা ফখর জামানের সামনে সুযোগ ছিল নিজেকে আরও উচ্চতায় নেওয়ার। কিন্তু এবার ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না পাকিস্তানের বাঁহাতি ওপেনার। এতে কুমার সাঙ্গাকারার টানা চার ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছোঁয়া হলো না তার।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েন সাঙ্গাকারা। প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার সাবেক তারকা টানা চারটি ম্যাচে সেঞ্চুরি করেন। তিনি তিন অঙ্ক স্পর্শ করেন যথাক্রমে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে।

পাকিস্তানের হয়ে আগের তিন ওয়ানডেতে শতরানের স্বাদ নেওয়ায় সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসানোর পথে ছিলেন ফখর। তবে বুধবার নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। করাচিতে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আউট হন ২৬ বলে ১৯ রানে। পেসার ম্যাট হেনরির অফ স্টাম্পের বাইরের বলে টপ এজ হয়ে তিনি ক্যাচ দেন উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে।

টানা তিনটি সেঞ্চুরিই ৩৩ বছর বয়সী ফখর করেন নিউজিল্যান্ডের বিপক্ষে। চলমান সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে রাওয়ালপিন্ডিতে যথাক্রমে ১১৭ ও অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেন তিনি। তার নৈপুণ্যে দুই ম্যাচেই জেতে স্বাগতিকরা। এর আগে গত জানুয়ারিতে করাচিতে তার ব্যাট থেকে আসে ১০১ রান। ওই ম্যাচে অবশ্য হেরে যায় পাকিস্তান।

পাকিস্তানের চতুর্থ ও সব মিলিয়ে দ্বাদশ ব্যাটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে পরপর কমপক্ষে তিনটি সেঞ্চুরি করেন ফখর। তার আগে এই কীর্তি গড়া তিন পাক ক্রিকেটার হলেন জহির আব্বাস, সাঈদ আনোয়ার ও বাবর আজম।

এমএসএম / এমএসএম

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?