ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গার্ড অব অনার পেলেন হলান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১২:৪

আর্লিং হলান্ড মাঠে নামলেই যেন রেকর্ড বই নিয়ে বসতে হয়! ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এবার এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়লেন তিনি। তাতে পেছনে পড়ল ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড। এমন কীর্তি গড়ার দিনে হলান্ডকে গার্ড অব অনার দিয়েছে সতীর্থ এবং দলের কোচিং স্টাফের সদস্যরা। 

এবারের আসরে বেশিরভাগ ম্যাচেই সিটির প্রথম গোল এসেছে হলান্ডের পা থেকে। তবে গতকাল রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে গোল পেতে হলান্ডকে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত। 

জ্যাক গ্রিলিশের থ্রু পাস থেকে ৭০তম মিনিটে হলান্ড যখন বলটা পেয়ে গেলেন সামনে শুধু ওয়েস্ট হামের গোলকিপার লুকাস ফাবিয়ানিস্কি। হলান্ডের লব পোলিশ গোলকিপারের যেমন ধরার সাধ্য ছিল না, তেমনি প্রিমিয়ার লিগে এ মৌসুমে হলান্ডের ৩৫ নম্বর গোলও আপাতত ধরা-ছোঁয়ার বাইরে। 

ম্যাচ শেষে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা ওর প্রাপ্য ছিল। সে বিশেষ ধরনের স্ট্রাইকার। ওকে আমরা খুবই খুশি। একদিন লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও ভেঙে যাবে, সম্ভবত ও-ই ভাঙবে। এ ধরনের বিশেষ উপলক্ষ এলে সেটা যে বিশেষ কিছু তা দেখাতে হয়।’

লিগের মাঝপথে ‘গার্ড অব অনার’ পেয়ে যারপরনাই আনন্দিত হলান্ড, ‘এটা আমার জন্য বিশেষ রাত, বিশেষ মুহূর্ত। আমি খুবই খুশি এবং গর্বিত। গার্ড অব অনারের সময় সবাই যেভাবে পিঠ চাপড়াচ্ছিল, ব্যথাও লেগেছে।’

এমএসএম / এমএসএম

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?