ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে স্মরনকালের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে শোকের ছায়া


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৪-৫-২০২৩ বিকাল ৫:৫২
পটুয়াখালীর পূরান বাজারে স্মরনকালে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে হারিয়েছেন বসতঘর অনেকে হারিয়েছেন আবার দোকান। আগুনে সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে পড়া এসব ব্যবসায়ীরা এখন পার করছেন মানবেতর জীবন।
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদব সরকারকে প্রধান করে এ কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন ডিসি মো. শরীফুল ইসলাম। এ তদন্ত কমিটির সদস্য জেলা ত্রান ও পূর্ন বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন-প্রাথমিক তদন্তে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২৮ টি বসত ঘর ক্ষতিগ্রস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ক্ষতিগ্রস্থ ও ক্ষতির সংখ্যা বাড়তে পারে। এদিকে অগ্নিকান্ডের সুত্রপাত এখোন উদঘাটন হয়নি বলেন দাবি করেন পটুয়াখালী ফায়ার সাভিসের সহকারি পরিচালক আমিনুল ইসলাম সরকার। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিজ অর্থায়নে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন ৪ নং ওয়ার্ডের পৌর কান্সিলর জাহিদ হোসেন। অপরদিকে ঘটনার পরদিন স্থানীয় সাংসদ শাহজাহান মিয়া, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ চেয়াম্যান হাফিজুর রহমান এবং রাজনৈতিক নেতৃৃবন্দরা ঘটনাস্থলে পৌছে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জনিয়েছেন। ডিসি বলেন-সঠিক ভাবে তালিকা তৈরীর করে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে। 
গতকাল(০৩-মে) বুধবার শেষ সন্ধ্যায় পটুয়াখালী জেলা শহরের পৌর এলাকায় মিঠাপুকুর সংলগ্ন এলাকার একটি সড়কে পাশে অগ্নিকান্ড ঘটে। জ¦ালানি ও ভোজ্য তেল , ক্যামিকেল এবং গ্যাসের প্রতিষ্ঠান থাকায় অগ্নিকান্ডে ভয়াবহতার রুপ নেয়। এতে প্রায় কম-বেশি অন্তত ৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। পটুয়াখালী ও আমতলি ফায়ার স্টেশনের ৯টি ইউনিটের সমš^য়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন সংশ্লিষ্টরা। ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় পৌর শহরের ৪ নং ওয়ার্ডের অগ্রনী ব্যাংক সংলগ্ন হারুন মুন্সীর তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিকায় ভ‚স্মিভ‚ত হয় অগ্রনী ব্যাংকের পূরান বাজার শাখার আংশিক, ১ টি ৫ তলা ও ১ টি ৩ তলা ভবনের আংশিক এবং ৩৩ টি দোকান ও বসত ঘর। এঘটনায় দায়িত্ব পালনকালে ফায়ার সার্ভিস ও পুলিশ ৩ কর্মী সহ মোট ৬ জন আহত হয়েছে। পরে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। আহতরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান