মে দিবসে শপথ
মে দিবসে শপথ
হানিফ রাজা
শ্রমজীবী মানুষ যারা
কর্ম করে খায়,
ন্যায্য পাওনা দেয় না মালিক
চোখ রাঙিয়ে চায়।ঝড় বৃষ্টিতে শ্রমিক খেটে
গড়ে প্রাসাদ ঘর,
বিত্তশালী থাকে সুখে
ওদের ভাবে পর।দিনে রাতে ঘাম ঝরিয়ে
কষ্টে কাটায় দিন,
মহাজনের কারসাজিতে
বাড়ছে তাদে ঋণ।শোষণ নামক যাঁতাকলে
শ্রমিক মরে হায়,
পুঁজিপতি শোষক শ্রেণি
নেয় না তাঁদের দায়।শ্রমজীবী মানুষ জনে
তুলে বাঁচার সুর,
মে দিবসে শপথ করি
করবো বিভেদ দূর।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied