ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পটিয়ায় অপহরণ মামলার আসামি নুর হোসেন গ্রেফতার


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১২:৫৩

চট্টগ্রামের পটিয়ায় মিনি বাসচালককে অপহরণ করার ঘটনায় নুর হোসেন ওরফে নুরু (৩৫) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুর হোসেন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহের আটি এলাকার আবুল কাসেম প্রকাশ কাসেম্যের ছেলে। বৃহস্পতিবার (২৯ জুলাই) পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত জেলে পাঠানোর নির্দেশ দেয়। এ ঘটনায় গত বছরের জুলাই মাসে জিকুর স্ত্রী দুলি আকতার পটিয়া থানায় একটি অপহরণ ও চাদাঁবাজির অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

 পুলিশ সূত্রে জানা যায়, নুর হোসেন পটিয়া সড়কে চলাচলরত বিভিন্ন গাড়িতে চাঁদাবাজি করে আসছিল। তিনি পটিয়া সড়কে চলাচলরত গাড়ির চাঁদাবাজি চক্রের সক্রিয় সদস্য। তিনি শামীম ওরফে সায়েম নামের একজনের গ্রুপে কাজ করেন। তাদের গ্রুপে মোট পাঁচজন সদস্য এবং তারা পটিয়া সড়ক এলাকায় চলাচলরত বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজি করেন। অপহরণের শিকার জিকু পটিয়া থেকে মইজ্জ্যারটেক মোড়ে মিনি বাস চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রায়সময় জিকুর কাছে চাঁদা দাবি করে চাঁদাবাজ নুর হোসেন। বাস চালক জিকু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ১২ জুলাই বিকেলে উপজেলার শান্তিরহাট এলাকায় জিকুর গাড়ি থামিয়ে জিকুকে তুলে নিয়ে একই এলাকার একটি মার্কেটরে পরিত্যাক্ত রুমে আটকে রেখে মারধর করে ও তার পরিবারের নিকট চাঁদা দাবী করে নুর হোসেনসহ চাঁদাবাজ চক্রটি। এরপর জিকু কৌশলে পুলিশকে অবহিত করলে মার্কেটের তিন তলার পরিত্যক্ত একটি রুম থেকে পুলিশ জিকুকে উদ্ধার করে। এসময় পুলিশ দুই অপহরকারীকে আটক করলেও চাঁদাবাজ নুর হোসেন পালিয়ে যায়। গত বুধবার রাতে পুলিশ উপজেলার কালারপোল এলাকা থেকে পালিয়ে থাকা নুর হোসেনকে গ্রেফতার করে। 

পটিয়া থানার (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গ্রেফতার নুর হোসেন নুরু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের জন্য অপহরণকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের পাঁচ সদস্যের একটি চাঁদাবাজ গ্রুপ দীর্ঘবছর ধরে পটিয়া সড়কে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছিল। এ গ্রুপের প্রধান শামীম ওরফে সায়েম। তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। চাঁদাবাজ নুর হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

 

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার