ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শৈলকুপায় রাতের আঁধারে ঘুমন্ত নারীদের আপত্তিকর দৃশ্য ধারণ, প্রেমিকাসহ যুবক গ্রেফতার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:৩৬

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করায় প্রেমিকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) রাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- সাপখোলা গ্রামের জুলকার খাঁ (৩৫) ও তার প্রেমিকা জান্নাতি খাতুন (২১)।
শুক্রবার (৫মে) সকালে ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান। শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে মামুন ফেরদৌসের বাড়ির জানালা দিয়ে কে বা কারা তার ঘুমন্ত স্ত্রী ও কন্যার ভিডিও করছিল। এ সময় মোবাইলের ফ্লাস লাইটের আলো জ্বলে উঠলে ফেরদৌস ঘরের ভেতর অজ্ঞাত যুবকের হাত চেপে ধরে। এতে মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোবাইলে সাপখোলা গ্রমের প্রায় অর্ধশত নারীর আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়া যায়। ৪ মে ফেরদৌস বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশেল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২ আসামিকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, আসামি জুলকার খাঁ তার প্রেমিকা জান্নাতি খাতুনের মোবাইল দিয়ে পরিকল্পনা করে রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় নারীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। মূলত এসব ভিডিও ও ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপন ও টাকা হাতিয়ে নেওয়ায় তাদের উদ্দেশ্য ছিল।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ