ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হলো‌ 'গুরু পূজা'


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৫-৫-২০২৩ বিকাল ৬:৩
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব  ' বুদ্ধ পূর্ণিমা' উপলক্ষে উপকূলের অলংকার খ্যাত রাখাইন সম্প্রদায় পালন করেছেন 'গুরু পূজা '। শুক্রবার (৫ মে) দিনব্যাপী কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ 'গুরু পূজা'।  অনুষ্ঠানে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক রাখাইনরা অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানে অংশ নেয়া রাখাইনরা দৈনিক সকালের সময়কে জানিয়েছেন,  তাদের প্রধান ধর্মীয় উৎসব  ' বুদ্ধ পূর্ণিমা'  উপলক্ষে ধর্মীয় নিয়ম-নীতি অনুযায়ী নানা অনুষ্ঠান পালন করেছেন। এছাড়া গুরু পূজা উপলক্ষে আজ সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আগত রাখাইনদের মাঝে খাবার ও বিভিন্ন প্রকারের পিঠা বিতরণ করা হয়েছে। নয়াপাড়া মন্দিরের ভিক্ষু  উপ্রগা চন্দ্র মথেরো হচ্ছেন বরগুনা ও পটুয়াখালী জেলার  সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ। ধর্মীয় নিয়ম অনুযায়ী এ অঞ্চলের বয়োবৃদ্ধ  পুরোহিতকে প্রতিবছর একবার সম্মান প্রদর্শন করার জন্য 'গুরুপূজা' আয়োজন করা হয়। দুপুরের পর নয়াপাড়া মন্দিরের পুরোহিত  উপ্রগা চন্দ্র মথেরোকে উপস্থিত সকলে সম্মান প্রদর্শন করেছেন। সম্মান প্রদর্শন ও প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেছেন মিশ্রিপাড়া 'সীমা বৌদ্ধ বিহার' মন্দিরের পুরোহিত উত্তম ভিক্ষু।
 
উত্তম ভিক্ষু দৈনিক সকালেন সময়কে বলেন, নয়াপাড়া মন্দিরের পুরোহিত উপ্রগা চন্দ্র মথেরো পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পুরোহিত। তার সম্মানার্থে প্রতিবছরে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত রাখাইনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশ্ব মানবতার  কল্যাণে বিশেষ প্রার্থনার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান