ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাখালের উদাসীনতায় ও কচুররিপানার গ্রাসে কেড়ে নিল পাঁচটি মহিষের জীবন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৫-৫-২০২৩ বিকাল ৬:৬
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা চর কপালবেড়া গ্রামের ব্রিজ সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে ডুবে কচুরিপানা গ্রাসে কেড়ে নিলো ৫ টি মহিষের প্রাণ।সূ্ত্রে জানা যায়  গত ৩/৫/ ২০২৩ইং রোজ বুধবার আনুমানিক বিকাল ৫টার সময় ১১০ টি মহিষ কপাল ভেরা খালে পানি খাইতে গেলে পাশে থাকা ফসলের জমিতে ২০-২৫ মহিষ চলে যায়।খেতে মালিক খাদিজা বেগম(৩৫) মহিষ গুলো তারাতে মালেক মাতুব্বরকে বলে।মালেক মাতুব্বর কপাল ভেরা গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।মালেক মাতুব্বর মহিষ গুলো তাড়িয়ে দিলে কচুরিপানার খালে নেমে যায়।
 
ঘটনার ১৫-২০ মিনিট পর রাখাল আসলে নৌকা দিয়ে মহিষের খোঁজ করে ৫টি মরা মহিষ লাশ পাওয়া যায়। তবে এলাকা বাসি বলে এই মহিষ আরো "দু" এক দিন আগে মারা যেতে পারে বলে ধারনা করা যায়।অসহায় খাদিজা বেগম ও মালেক মাতববরের উপর মিথ্যা অভিযোগ দিয়েছে বলে রাখালের দোষ এরানোর চেষ্টা করে এমনটাই অভিযোগ এলাকাবাসির।এলাকাবাসি আরো বলে,১১০ টি মহিষের রাখাল মাত্র দুইজন। তারা সব সময় মহিষ দিয়ে আমাদের ফসলের অনেক ক্ষতি করে।
 
রাখাল ও মহিষের মালিক রহিম বলে,পানি ও কচুরিপানার দুদিক থেকে চাপ থাকার কারণে মহিষ গুলির মৃত্যু হয়েছে । তবে ঘটনার দিন যে মহিষ মারা গেছে তা বলতে পারিনা।আমি এই ঘটনার ছালে ছিলাম না।
 
এ বিষয়ে চর কাজল ইউনিয়নের মহিলা ইউপি সদস্য,  লিমার কাছে জানতে চাইলে তিনি বলেন এই মহিষ মরাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষকে ফাসানোর চেষ্টা চালাচ্ছে মহিষ মালিক পক্ষরা। তবে এলাকাবাসীর ধারণা এইঘটনার  দিনে হয়তো এই মহিষ মারা যায়নি। তবে দুই একদিন আগে মারা গিয়েছে বলে আমাদের ধারণা। এই মহিষ মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে রাখালের উদাসীনতা ও পানির স্রোত এবং কচুরিপানার চাপের কারণে হয়তো মহিষগুলো মারা গিয়েছে। আমরা এর সুষ্ঠু পুলিশি তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী থাকে তাদের আইনের আওতায় এনে মুখোশ উম্মোচন করার জোর দাবি জানাচ্ছি।
 
এবিষয় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সোনিত কুমার গায়েন বলেন, এখনও কোন অভিযোগ পাইনি তবে মহিষের মালিক অভিযোগ দিলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার