ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে সরকারি গাছ কর্তন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১:২

কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় সড়কের পৌর এলাকার ধাতিশ্বর গ্রামে নিলামবহির্ভূতভাবে একটি আকাশমণি গাছ কর্তনের অভিযোগ উঠেছে একই এলাকার চৌগুরী গ্রামের আলী হোসেনের ছেলে তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে গাছ কর্তনের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা বন বিভাগ নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের বেশকিছু গাছসহ ১৮টি গাছ নিলামে বিক্রি করে। গাছ ক্রেতা তোফায়েল আহম্মেদ ধাতিশ্বর গ্রামে উল্লিখিত দুটি আকাশমণি গাছের স্থলে ৩টি গাছ কর্তন করে নিয়ে যান। এ ব্যাপারে ধাতিশ্বর গ্রামের আব্দুস সাত্তার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত তোফায়েল আহম্মেদ বলেন, আমি গাছ কাটার সময় একটি গাছ ভেঙে যায়। পরে উপজেলা বন কর্মকর্তা গিয়ে গাছগুলো নিয়ে আসেন।

উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খন্দকার বলেন, নিলামে ওই গ্রামের দুটি আকাশমণি গাছ বিক্রি করেছি। কিন্তু সে তিনটি গাছ কেটে ফেলে। আমি অতিরিক্ত গাছটি উদ্ধার করে উপজেলা বন কার্যলয়ের সামনে এনে রেখেছি।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান