পটুয়াখালীতে অস্ত্র মামলায় আসামী মাসুম বিল্লাহ্ গ্রেফতার
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর নির্দেশে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর নের্তৃত্বে এসআই (নিঃ) আঃ মান্নান ফকির, এএসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ হাওলাদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেশিয় অস্ত্র সহ আসামী মাসুম বিল্লাহ্’কে গ্রেফতার করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ০৫/০৫/২০২৩ খ্রিঃ দিবা-পূর্ব রাত অনুমান ০৩.৪৫ ঘটিকায় মহিপুর থানাধীন জামালপুর সাকিনস্থ বাদী মোহাম্মদ ফারুক হোসেন (৪৮), পিতা-মৃত আছমত আলী হাওলাদার, মাতা-আছিয়া খাতুন, সাং-জামালপুর, ইউপি-ডালবুগঞ্জ, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’র পশ্চিম ভিটির টিনসেট বসত ঘরের সামনে রাত্রীবেলা গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুম বিল্লাহ (৩৫), পিতা-মৃত আলী আকাব্বর হাওলাদার, সাং-জামালপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী সহ অন্যান্য আসামীগণ দেশিয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়াল দ্বারা বাদী ও তাহার স্ত্রী মোসাঃ পপি আক্তার (৩৮) কে হত্যার চেষ্টাকালে স্থানীয় জনসাধারন দেশিয় অস্ত্র সহ আসামী মাসুম বিল্লাহ’কে আটক করিয়া ডালবুগঞ্জ বাজারে টহলরত মহিপুর থানা পুলিশকে সংবাদ দেয়। মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী মাসুম বিল্লাহকে দেশিয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়াল (যাহার হাতলের দৈর্ঘ্য ২০ ইঞ্চি, ধারালো ফলার দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি, প্রস্থ ৪.৫ ইঞ্চি) সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের দৈনিক সকালের সময়কে জানান, গ্রেফতারকৃত আসামী সহ পলাতক থাকা আসামীদের বিরুদ্ধে মহিপুর থানায় অস্ত্র আইন তৎসহ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। পলাতক থাকা আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied