হঠাৎ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,ভোগান্তিতে গ্রামবাসী
ঢাকার ধামরাইয়ে কয়েকটি আঞ্চলিক সড়কে একটু বৃষ্টিতেই পিচ ঢালা সড়ক পরিনত হয় কাঁদার সড়কে। বৃষ্টির পর কাঁদা মাখা সড়কটি দেখে বুঝার উপায় নেই এটা পাঁকা সড়ক। মাহিন্দ্রা ও ট্রাক যোগে মাটি ইটভাটায় নেয়ার সময় মাটি পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (৬মে) মাত্র ১৫-২০ মিনিটের বৃষ্টিতে শ্রীরামপুর -নান্নার-সুয়াপুর আঞ্চলিক সড়কের বেহাল এ অবস্থার সৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি না হয় তবে দেখা দেয় ধুলা। সড়কের পার্শ্ববর্তী বাড়ি-ঘরে ঢুকে যাচ্ছে ধুলা। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কের পাশে বসবাসরত গ্রামবাসীর।
এলাকাবাসী জানায়,অবৈধ ইটভাটার মাটি নেয়ার সময় অতিরিক্ত লোডকৃত মাটি রাস্তায় পরে সৃষ্টি হচ্ছে ধুলার,একটু বৃষ্টি হলে আবার তৈরি হচ্ছে কাদায়। লোডকৃত মাটিবাহী যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতবিক্ষত হচ্ছে রাস্তার। যে কারনে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসলের মধ্যে ধুলার প্রলেপ পড়ে নষ্ট হচ্ছে ফসল,শুধু তাই নয় ধুলা ডুকে যাচ্ছে বাড়ি-ঘরের ভিতর। আর একটু বৃষ্টি হলে কাদায় পরিনত হচ্ছে রাস্তা। চেয়ারম্যান মেম্বারসহ অনেক জনপ্রতিনিধিরা এ ব্যবসা করছে। আবার কেউ বড় বড় নেতাদের পরিচয় দিয়ে তাদের সাঙ্গপাঙ্গরা করছে এই ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে রাস্তার এ অবস্থা তৈরি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,শ্রীরামপুর -নান্নার সড়ক,ঢুলিভিটা-ধানতারা সড়ক,কালামপুর-বান্নাখোলা সড়ক,কালামপুর-বালিয়া সড়ক,সুতিপাড়া বাসস্ট্যান্ডে-সুয়াপুর বাজার সড়ক, বাথুলী- জালসা বউ বাজার সড়ক বেহাল দশা। আবার বেশ কিছু সড়ক দীর্ঘদিন মেরামত না করায় পিচ উঠে ছোট ছোট গর্তে পরিনত হয়েছে। আর একটু বৃষ্টি হলেই গর্তে জমে পানি।
মোস্তাফিজুর রহমান নামে এক পথচারী বলেন, কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু ধূলা ছিল।আসার পথে বৃষ্টিতে এখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই অসম্ভব। মাটির ট্রাক চলাচল বন্ধ না হলে এমন কষ্ট করতেই হবে।
সিএনজি অটোরিকশা চালকরা জানান, মাটির ট্রাক চলাচলের কারণে রাস্তায় যাত্রী নিয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। তারপর বৃষ্টি হলে তো কথাই নেই। যাত্রীরাও আতঙ্কে থাকে কখন দূর্ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ