ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৭-৫-২০২৩ দুপুর ২:৫
রাজশাহীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রোববার (৭ মে) সকালে রাজশাহী কলেজ অডিটরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড.মো. মোকছেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, জেলা প্রশাসক শামীম আহমেদ,রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান,আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো.ফারুক হোসেন,রাজশাহী 
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।
 
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো.এনামুল হক,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার ‘ভিশন ২০৪১’কে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। তারই অংশ হিসেবে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে।
 
বক্তারা আরও বলেন,সৃজনশীল উদ্ভাবনী চিন্তাধারায় সেবা সহজীকরণ করতে হবে। এক্ষেত্রে চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তবেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়। সোমবার (৮ মে) ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ