বাউফলে নকল সরবরাহের দায়ে সহকারী মৌলভীকে জরিমানা
পটুয়াখালীর বাউফলে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করার অপরাধে পরীক্ষা কক্ষে কর্তব্যরত এক মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ মে) পরীক্ষা চলাকালীন সময়ে এ জরিমানা করা হয়। অভিযুক্ত ওই মৌলভী উপজেলার কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী।
সূত্র জানায়, রবিবার (৭ মে) চলতি এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষায় কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আল আমিনকে ৪ নং কক্ষে দেয়া হয়। পরীক্ষা শুরুর পরপরই ওই মৌলভী পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করছিল। কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান ঘটনা প্রত্যক্ষ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে মাদ্রাসার লাইব্রেরীতে বসিয়ে রাখেন। এ খবর জানাজানি হলে বাহিরে অপেক্ষারত অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানকে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, অভিযুক্ত মৌলভী তার অপরাধ স্বীকার করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied