ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে হরিণের মাংস সহ দুই কারবারি আটক


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ২:২৪

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংস সহ দুই কারবারিকে হাতেনাতে আটক করেছে। সোমবার (০৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম ও শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে হরিণের মাংস বিক্রির সময় দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি হরিণের মাংস ও একটি মাথা জব্দ করে। 

আটক দুই কারবারি হলেন- শ্যামনগর উপজেলার মাহমুদ গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে আজাদ শেখ ও রুহুল আমিন গাজীর ছেলে রবিউল গাজী। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, মাংস সহ দুই কারবারিকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার