ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনার ডুবুরি দল ‍পদ্মা থেকে উদ্ধার করল কুষ্টিয়ার দুই কলেজছাত্রর লাশ


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ১:২

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রর লাশ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পদ্মা নদীর আবেদের ঘাট এলাকা থেকে ডুবুরি দল তাদের মৃতদেহ উদ্ধার করে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ ও ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ রাতে দুই কলেজছাত্রর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাটসংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ হন ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজের ছেলে ও মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইউসুফ আলী (১৯) এবং একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের কুমির উদ্দিনের ছেলে সামিরুল ইসলাম সম্রাট (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে ফুটবল পদ্মা নদীতে পড়ে গেলে সামিরুল ও সম্রাট নদীতে নেমে বল তুলতে যান। এ সময় প্রবল স্রোতে তারা তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে একদল ডুবুরি আনা হয়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পদ্মা নদীর আবেদের ঘাট এলাকা থেকে তাদের ম‍ৃতদেহ উদ্ধার করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি