ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় ২৮ রকম ভেজাল জুস, শিশু খাদ্য পন্য তৈরীর কারখানায় বিএসটিআইর অভিযান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৮-৫-২০২৩ রাত ৮:৫৫
রাজধানীর ডেমরা ডগাইর এলাকায়  আল-ফালাক নামে একটি কারখানায় ২৮ রকমের জুস ও শিশুখাদ্যসহ ভেজাল খাদ্যপণ্য  উৎপাদন করায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। রবিবার(৮ মে) বিএসটিআই এর ম্যাজিস্ট্রেট হাসিব সরকার অভিযানটি পরিচালনা করেন। 
অভিযান চালিয়ে শিশুদের জুস,আইসললি,লাচ্ছি সহ বিভিন্ন ধরনের তরল খাদ্য,খাদ্য তৈরির উপকরণ ও মেশিন জব্দ করা হয়েছে।
অভিযানে দেখা যায়, কারখানায় ‘ফ্রুটি’ নামক জুস এবং আমের জুস তৈরি করা হচ্ছিল। বিএসটিআই থেকে এ  পণ্যর সিএম লাইসেন্স নেই।আইসললি,ড্রিংকো সহ বাহারি রঙের সব তরল খাদ্য শিশুখাদ্য হিসেবে  উৎপাদন করা হচ্ছিল।এসব তরল পানীয় ও শিশু খাদ্য তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যাবহার করা হচ্ছিল। বিএসটিআই এর ভুয়া মনোগ্রাম লাগিয়ে বিক্রি করা হতো দেশের বিভিন্ন বাজারে, দোকানে পাড়া মহল্লায় অলিগলিতে। প্রতিষ্ঠানটিতে কোন ল্যাব ছিল না, ছিলনা দক্ষ কেমিস্ট। অভিযান হবে এমন খবর পেয়ে পালিয়ে যান কারখানার মালিক সহ শ্রমিকরা।বিএসটিআই কর্মকর্তারা জানান, অভিযানের সময় মালিক পলাতক ছিলেন। 
অভিযানে কারখানার বিপুল পরিমাণ মালামাল শব্দ সহ ভেজাল পণ্য উৎপাদনকারী কারখানা আল-ফালাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি