ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

তিতাসের বকেয়া বিল আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৮-৫-২০২৩ রাত ৮:৫৬
রাজধানীতে বকেয়া বিল এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। 
 
সোমবার অভিযানে তিতাসের  ২৮টি টিম অংশ গ্রহণ করে মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ- ২ এর অধীভূক্ত মতিঝিল, পল্টন, সেগুনবাগিচা, মানিকনগর, বিজয়নগর, শাহজাহানপুরওদিলকুশা  এলাকায়  ৭৮ টি সংযোগ বিচ্ছিন্ন করে। বকেয়ার কারণে ৭৭ টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
 
তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. রশিদুল আলম, ইমাম উদ্দিন শেখ (মহাব্যবস্থাপক,বিপনন-উত্তর) ,শামসুদ্দিন আল আজাদ (মহাব্যবস্থাপক, বিপনন-দক্ষিন ) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা  হয়। 
 
 
এ সময় মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. রশিদুল আলম  সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন  আমরা গত  ২০২২ সালের নভেম্বর মাস থেকে  বকেয়া বিল আদায়  ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন  অভিযান শুরু করেছি। রমদানের জন্য  ১মাস বন্ধ থাকার  পর আবার  অভিযান পরিচালনা  শুরু করলাম। প্রতিমাসে ৪টি অভিযান পরিচালনা করা হয়। 
 
তিনি  আরো বলেন, যতক্ষণ অবৈধ গ্যাস-সংযোগ থাকবে ও বকেয়া বিল আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। আগামী কালও   
মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ- ২ এর অধীভূক্ত মতিঝিল, পল্টন, সেগুনবাগিচা, মানিকনগর,বিজয়নগর, শাহজাহানপুর, দিলকুশা এলাকায় অভিযান পরিচালনা হবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল