গাসিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন ফয়সাল সরকার
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে মহানগর শ্রমিক দলের নেতা ফয়সাল আহমেদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের চান্দনা এলাকার শামসুদ্দিন সরকারের ছেলে। তিনি এর আগেও দুইবার একই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
সোমবার (৮ মে) ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন এক স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ৩৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে সিটির ১৫ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলর নির্বাচিত হন ফয়সাল আহমেদ সরকার।
নির্বাচনে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, ১৫নং ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে ফয়সাল আহমেদই একমাত্র প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এ ব্যাপারে ১৫নং ওয়ার্ডের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফয়সাল আহমেদ সরকার বলেন, নির্বাচনে যারা আমার সঙ্গে প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে নিয়ে পরামর্শ করে ১৫নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তুলবো। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এবারের গাসিক নির্বাচনে মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা আসনে মোট ৩২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied