আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
বগুড়ার আদমদীঘিতে লিটন মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত রোববার (২৯ মার্চ) বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা এই রায় দেন। দন্ডপ্রাপ্ত লিটন মন্ডল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল গ্রামের শহিদুল ইসলাম মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রোববার বিকেলে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আদমদীঘির মুরইল এলাকা থেকে উল্লেখিত লিটন মন্ডলকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করার পর ঘটনাস্থলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। ওই দিন দন্ডপ্রাপ্তকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।#
আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে সবুজ হোসেন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। গত রোববার (২৯মার্চ) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকোল এ ঘটনা ঘটে। উক্ত কিশোর ওই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। তবে তার আত্মহত্যার কারন জানাযায়নি।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার বিকেল ৪টায় কিশোর সবুজ হোসেন গ্রামের অদুরে একটি নির্জন স্থানে সকলের অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে করতে নিজ বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিকেল ৫টায় সে মারা যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর