বিমানের ফ্লাইট চালুর প্রথম দিনে সৌদি গেলেন ২৫৯ প্রবাসী
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপ করে সৌদি কর্তৃপক্ষ। এ কারণে ২০ থেকে ২৮ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত রাখে বাংলাদেশ বিমান। শনিবার (২৯ মে) সেই ফ্লাইট চালু হয়েছে। প্রথম দিন বিমানের দুই ফ্লাইটে সৌদি আরব গেছেন ২৫৯ যাত্রী। বিমানের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ জানায়, শনিবার দুপুর সোয়া ৩টায় ১৩৫ যাত্রী নিয়ে সৌদির দাম্মামে ও সন্ধ্যা সোয়া ৬টায় ১২৪ যাত্রী নিয়ে জেদ্দায় ফ্লাইট পরিচালনা করে বিমান। উভয় ফ্লাইট নিরাপদে স্ব স্ব গন্তব্যে অবতরণ করেছে। যাদের ভিসার মেয়াদ মে মাসেই শেষ হয়ে যাবে কেবল তারাই বিমানের এই ফ্লাইটে সৌদি যেতে পারছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে টিকেট বিক্রি করছে সংস্থাটি।
বিমান আরো জানায়, ২০ থেকে ২৮ মে ফ্লাইট বন্ধের কারণে যারা টিকেট কেটেও ভ্রমণ করতে পারেনি তাদের নতুন করে টিকেট ইস্যু করতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেয়া হচ্ছে না।
এর আগে সৌদি সরকারের কড়া বিধিনিষেধের কারণে নয় দিন ফ্লাইট বন্ধ রাখে বিমান। পরে বিমানের সহযোগী সংগঠন বিমান হলিডেইজের মাধ্যমে সৌদিতে কোয়ারেন্টাইনের হোটেল বুকিং ব্যবস্থা চালু করে ফ্লাইট পুনরায় চালু করা হয়।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন