ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে সংঘর্ষের ঘটনায় এক ব্যাক্তির করুন মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১২:২১
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভুট্টা ক্ষেত ভেঙে নষ্টের কারণে সংঘর্ষের ঘটনায় সাইফুর নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু,আহত আরও ৬ জন। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। ঘর ছেড়ে পালিয়েছে দোষী ব্যক্তিরা। 
 
জানা যায়, গত ৩ মে বুধবার দুপুরে হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও সরকারপাড়া গ্রামের সাইফুর রহমানের রোপন কৃত ভুট্টা খেত ভেঙ্গে তছনছ করে নষ্ট করে দেয় ওই গ্রামের মৃত আব্দুল গফ্ফারের ছেলে সইদুল হক সহ তার লোকজন।  
 
প্রতিবেশির মাধ্যমে জানতে পেরে, সাইফুর রহমান তার ভুট্টা খেতে গিয়ে দুষ্কৃতি ব্যক্তিদের বাধাদেয় ওই সময় সইদুল ও তার লোকজন সাইফুর রহমানের উপর চড়াও হয়ে মারটিটের জন্য আক্রমণ করে। এতে সাইফুর রহমান বাধা দিলে ওই সময় তাদের হাতে থাকা ভুট্টা ক্ষেত কাটার দাও ও কাস্তে এবং লোহার রড দিয়ে  সাইফুর রহমানকে বেধড় ভাবে মারপিট ও আঘাত করতে থাকে এতে ঘটনাস্থলে সাইফুর রহমান আত্মচিৎকার করে, প্রচন্ড  আঘাতে ও মারপিটের রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলে।  
 
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে বাধা প্রদান করলে তাদেরকেও বেধরক মারপিট করে। পরে ৯৯৯ খবর দিলে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। প্রথমে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতে সাইফুর রহমানের অবস্থার অবনতি হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে দু'দিন আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুর রহমানের (৩৮)  মৃত্যু হয়। পরে গত ৯ মে মঙ্গলবার সাইফুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে তার বনগাঁও গ্রামে দাফন করা হয়। তার জানাযায় শরিক হয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সকালে সময়কে বলেন,সংঘর্ষের ঘটনায় মৃত সাইফুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে হরিপুর থানায় একটি মারপিট ও হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিরা ঘরবাড়ি ও এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির