ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১:১৭
শান্তিগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
 
বুধবার(১০ মে) সকাল সাড়ে ১০  টায় পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগরে নির্মিত আশ্রয়ন প্রকল্পের  ঘর পরিদর্শন, বৃক্ষরোপন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। 
 
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ। 
 
এরপর বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন পাগলা ইউনিয়ন ভূমি অফিস, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, ডুংরিয়া আজিজুন্নেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভায় যোগ দেন।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ