ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থাসূহকে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ৪:৪

চট্টগ্রাম চন্দনাইশে উপজেলা উন্নয়ন তহবিল হতে উপজেলা সমাজসেবা কার্যালয় চন্দনাইশ এর আওতাধীন গ্রান্টপ্রাপ্ত এতিমখানাসমূহ ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১০মে) বুধবার বিকালে উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার যৌথ আয়োজনে এই ক্রীড়া সামগ্রী ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। উপজেলা সমাজসেবার সুপার ভাইজার মো.শফিউল আজিম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জুনাইদ আবছার চৌধুরী,শিল্পকলা একাডেমির সদস্য সনজিদা বড়ুয়া,এটিএম আবদুর ছত্তার,সেলিনা আক্তার রৌশন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি আবদুল জব্বার চৌধুরী বলেন,খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শারীরিক ও মানসিক বিকাশ খুবই জরুরি। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চাকে খুবই গুরুত্ব দিতে হবে। এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার চর্চা করার উৎসাহ দিতে হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ