হরিপুরে বসতবাড়িতে আগুন, নগদ অর্থসহ ৫ লাখ টাকার ক্ষতি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগুনে চার পরিবারের সাতটি ঘর ও ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের কান্ধাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে জুম্মা মোহাম্মদের ছেলে খতিবউদ্দিনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে, নজরুল ইসলাম, আনারুল হক ও মকসেদ আলীসহ চার পরিবারের বসতবাড়ির সাতটি ঘর ও সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ অর্থসহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে হরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর আগুনে পোড়া বাড়ি পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied