ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতার -৩


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-৫-২০২৩ দুপুর ৩:২৬

মুন্সিগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ১১ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা পুলিশের সভাপক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ .মাহফুজুর রহমান আল মামুন ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৯ মে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় মা স্বর্ণ শিল্পালয় দোকানে ৯/১০ জনের একটি দল ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার দিন দুই নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা চালায় ডাকাত দলু। লুট করা হয় আনুমানিক ৬ ভরি সোনা , ২০০ ভরি রুপা ,ও নগদ দেড় লাখ টাকা সহ।

এ ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুনের প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো.আদিবুল ইসলামের তত্বাবধায়নে এবং অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থল ও প্রবেশ পথের ফুটেজ , গ্লোবাল লোকেশন ট্যাকিং এবং নিবিড় পর্যবেক্ষন ও অনুসন্ধানে মুন্সিগঞ্জ থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন , ১) মো. সুজন (৩৬) , ২) নাজমুল ওরফে আবির (২৩) , ও ৩) ইসমাইল মোল্লা ( ৩০) । প্রাথমিক ভাবে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তবে ডাকাতির ঘটনার মুল হোতা রাকিব পোদ্দারকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে আরো জানানো হয়।

তিন ডাকাতের কাছ থেকে ৮২ হাজার ১শত ৫১ টাকা , ২ ভরি আট আনা. ১ রতি সোনা ,  ১৯৪ ভরি ৮ আনা ৫ রতি রুপা ,১ টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র , ১ টি ওয়াইফাই রাওটার , স্বর্ণ বানানোর কাঠ , ৪ টি কাটা তালা , অলংকার তৈরির ডাইস সহ ডাকাতির কাজে ব্যবহৃত ছোরা ও রশি উদ্ধার করা হয়। এদিকে গ্রেফতারকৃত আসামিদের প্রত্যেকের একাধিক বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।

ডাকাতির ঘটনার ৩৬ ঘন্টা এবং মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। প্রেস বিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব , প্রিন্ট ও ইলৈকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান