ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পুলিশের ‍উপস্থিতি টের পেয়ে পালিয়েছে আসামি


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ৪:১০

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে দুটি বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এসআই বিলাল আকন্দসহ সঙ্গীয় অফিসার-ফোর্স উপজেলার উত্তর খরনা ফকিরপাড়া গ্রামের কাগজীপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে মো. সুজনের (৩০) বাড়িতে এ অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার খরনা ইউনিয়নে মো. সুজন ও তার সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে। মাদক, ছিনতাই, সন্ত্রাসী, খুন, গুমের কাজে এ গ্যাং সক্রিয় ছিল।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ছুরি উদ্ধার করে। পুলিশের ‍উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। আসামিকে ধরতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনায় এসআই বিলাল আকন্দ বাদী হয়ে মো. সুজনকে প্রধান আসামি এবং আরো তিনজনকে অজ্ঞাত আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন