ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গলায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১১-৫-২০২৩ বিকাল ৬:১৮

ঢাকার ধামরাইয়ে তানিয়া আক্তার(১৫) নামে এক স্কুল ছাত্রী ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১১ মে) উপজেলার চৌহাট ইউনিয়নের কানাই নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত স্কুল ছাত্রী তানিয়া আক্তার উপজেলার কানাই নগর গ্রামের মোঃ সোবাহান এর মেয়ে। তিনি আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী। তানিয়া আক্তার মেধাবী ছাত্রী ছিলেন বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান।
অভিযোগ উঠেছে স্কুল ছাত্রীর প্রেমিক রিদয়ের অশালীন আচরণ ও মহিলা ইউপি সদস্য মমতাজ বেগমের মিথ্যা অপবাদের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তানিয়া।

অভিযুক্ত প্রেমিক রিদয় হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কান্দাপাড়া গ্রামের আসলামের ছেলে। রিদয় নিহতের একই স্কুলের একই শ্রেণির সহপাঠী।

মৃত তানিয়ার মা বিউটি বেগম বলেন,সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে দোয়ার ঘর ঝাড়ু ও খাওয়া দাওয়া করে হঠাৎ করে ঘরে ঠুকে গলায় ফাস দেয়। এই দৃশ্য দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে লাশ মাটিতে নামায়। আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দেয় মমতাজ বেগম মেম্বার। সে অপমান সইতে না পেরে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায় তানিয়া'র সাথে তার সহপাঠী রিদয় এর এক বছর ধরে প্রেমের সম্পর্ক,বর্তমানে তানিয়ার তার সাথে সম্পর্ক রাখতে না চাওয়ায় সেই এই ঘটনা ঘটায়।

এ বিষয় কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলামিন হাওলাদার বলেন,নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত