ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ১২:৫০

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শঙ্কা রয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। কেননা আজও রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে সবঠিক থাকলে আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে অবশ্য গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। ম্যাচের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা চিনিয়ে আনতে পারি।’ 

ইংল্যান্ডের কন্ডিশনে আসলে পেসারদের জন্য কতটা সহায়ক। এমন প্রশ্নের জবাবে শরীফুল বলেন, ‘আসলে সব ফাস্ট বোলারই চায় এরকম কন্ডিশনে খেলতে, বল করতে। আমাদের কাছে ভালোই লাগছে বোলিং করতে।’

পেস সসহায়ক উইকেট যেহেতু সে কারণে নতুন বলে আসলে কেমন সুবিধা পাচ্ছেন শরীফুল বলছিলেন, ‘গত ম্যাচে আমরা নতুন বলেই বোলিং করেছি। পুরোনো হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল। ভালোই সুইং পাওয়া যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল, মুভমেন্ট ছিল ভালো।’ 

ধারণা করা হচ্ছে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে নামবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে এই ম্যাচেও একাদশে না দেখার সম্ভাবনা বেশি ইয়াসির রাব্বির জন্য।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ)- তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

এমএসএম / এমএসএম

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের