ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ৪:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত দলের দুই সদস্য কাউসার আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও তার ভাই মাদক ব্যবসায়ী রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাউসার আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও রাকিব উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। 

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, ডাকাত কাউসার ও রাকিব গোলাকান্দাইল, বলাইখা, আউখাব, সাওঘাট, বালিয়াপাড়া, দত্তেরকান্দি ৫নং ক্যানেল এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এছাড়া ডাকাতি, ছিনতাইসহ অপরাধ চক্রের সক্রিয় সদস্য তারা। একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ৫০০ পুরিয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডাকাত কাউসার ও রাকিবকে গ্রেফতার করে। পরে তাদের সঙ্গে থাকা দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়। অভিযানকালে অপরাধ চক্রের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে, ডাকাত কাউসার ও রাকিবের গ্রেফতারের সংবাদে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।  

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এলাকায় যেসব সংঘবদ্ধ অপরাধ চক্র রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো অপরাধীর ছাড় নেই।

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪