জুড়ীতে পানির টিউবওয়েলে বিষ প্রয়োগের অভিযোগ
মৌলভীবাজার জেলার জুড়ীতে পানির টিউবওয়েলে রাতের আঁধারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ মে) ভোরে পরিবারের লোকজন ফজরের নামাজের সময় বিষ প্রয়োগের বিষয়টি টের পান। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মধ্য নয়াগ্রাম গ্রামের তমছির আলী (৬৫) নিজ বাড়ীতে ছেলে, মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করছেন। এলাকার কারো সাথে তাদের কোন মতবিরোধ নেই। খাবার পানি ও অন্যান্য কাজে তারা বাড়ীর আঙ্গিনার টিউবওয়েলটি ব্যবহার করেন। শুক্রবার ভোরে তমছির আলীর স্ত্রী ফজরের নামাজের অজু পড়ার জন্য টিউবওয়েলে চাপ দিলে দেখতে পান সাদা রংয়ের দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে পরিবারের সদস্যরা পানি ব্যবহার থেকে বিরত থাকেন। পরে স্থানীয় ইউপি সদস্যসহ প্রতিবেশিরা এসে এটিকে বিষ হিসেবে চিহ্নিত করেন।
আলাপকালে তমছির আলী জানান, প্রতিবেশী বা স্থানীয় কারও সাথে তাঁর শত্রুতা নেই। আমার এক মেয়ের জামাই জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রকিব আলীর ছেলে মোঃ জামাল মিয়া পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটাতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, এ ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি সুষ্ঠ তদন্ত করে দোষীদের বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।
বিকেলে ঘটনার খবর পেয়ে তমছির আলীর বাড়ী তাৎক্ষণিক পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি নতুন টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অভিযোগের বিষয়ে মোঃ জামাল উদ্দিন বলেন, আমার শ্বশুর বাড়ীর টিউবওয়েলে কে বা কারা বিষ দিয়েছে। এ বিষয়ে আমার জানা নেই।
এ বিষয়ে থানার উপ পরিদর্শক (এসআই) পরিতোষ পাল বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ