ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-৫-২০২৩ বিকাল ৫:৩৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোল গ্রামের জোয়ার্দ্দার পাড়ার একটি বাড়িতে আগুন লেগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতরা হচ্ছেন টুকটুকি বেগমের মা শিউলি বেগম ও চনের উদ্দিন নামের এক ব্যক্তিও দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে জোয়ার্দ্দার বাড়িসহ আরও পাঁচটি বাড়ি। নিহত টুকটুকি বেগম (২৫) নাকোল গ্রামের স্বপন জোয়ার্দ্দারের স্ত্রী। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় টুকটুকি বেগমের মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জানায়। স্থানীয়রা জানান, টুকটুকি বেগম রান্না করার সময় হঠাৎ ঘরে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বলেন, শর্টসার্কিট থেকে শহিদুল জোয়ার্দ্দারের বাড়িতে আগুন  লাগে। পরে তা আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।“এ সময় শহিদুলের ছেলের বউ টুকটুকি বেগমের গায়ে আগুন ধরে যায়। মেয়েকে রক্ষা করতে গিয়ে তার মা শিউলী বেগমের শরীরেও আগুন ধরে যায়। পরে  টুকটুকি ঘটনাস্থলে মারা যান।” খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে শিউলী বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান দিলীপ।
তিনি বলেন, আগুনে সনেরুদ্দিন জোয়ার্দ্দার, এমদাদুল জোয়ার্দ্দার, নজির উদ্দিন জোয়ার্দ্দার ও উসমান জোয়ার্দ্দেরের বাড়ি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্টিকের কারণেই এ অগ্নিকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ