পাঁচবিবিতে হরিবাসর উৎসব অনুষ্ঠিত
দেশ মাতৃকার শুভ কামনায় বিশ্বশান্তি ও জীবকূলের মুক্তি কামনায় জয়পুরহাটের পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গণে হরিবাসর উৎসব অনুষ্ঠিত হয়। ৩২ প্রহরব্যাপী মহানামা যজ্ঞানুষ্ঠান, পদাবলী র্কতিন ও শ্রী শ্রমিন্মহাপ্রভ’র ভোগ উৎসবটি উদযাপন কমিটি ও দীন কাঙ্গাল সেবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীরাধাগোবিন্দের লীলা রস কীর্তন উৎসবে খুলনা বরিশাল সিরাজগঞ্জ পঞ্চগড় দিনাজপুর বগুড়া ও জয়পুরহাটের দেশীয় ৮টি এবং ভারতের কলিকাতা ও উত্তর ২৪ পরগণার বিদেশী ২টি নামকরা মোট ১০টি দল পালা করে হরিনাম সুধা পরিবেশন করেন। পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে হাজার হাজার ছোটবড় নারী-পুরুষ বহু-দূর থেকে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। হরে কৃষ্ণ হরে রাম-কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে হরে রাম হরিবাসর অঙ্গণে উপস্থিত ভক্তকূল জীবনের শান্তি কামনা ও পাপ মোচনের নিমিত্তে এক সঙ্গে প্রভুর ত্বরে প্রণাম ও জপ করেন।
জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি যুগল-মন্দির হরিবাস উৎসব পরিদর্শন করেন। এসময় থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বার চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায় সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied