৮ পেরিয়ে ৯ এ উৎস নাট্যদল
উৎস নাট্যদলের নতুন কমিটি গঠন ও লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার ১৩ মে ২০২৩ রেলওয়ে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, কমলাপুর, ঢাকা'তে সকাল ১০ টায় নাট্যদলের ৮ম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে নাট্যদলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য –মো. আমিনুল ইসলাম, মো. মোজাম্মেল নাট্যদলের প্রধান উপদেষ্টা – জাহাঙ্গীর আলম সরকার। এসময় উপদেষ্টামন্ডলীগন তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান হোসেন ইমু।অনুষ্ঠানের বার্ষিক রিপোর্ট তুলে ধরে নাট্য দলের সাধারণ সম্পাদক অর্ক আহমেদ রিপন । পরবর্তীতে নাট্যদলের পথচলা নিয়ে আলোচনা করে সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য – মো. আমিনুল ইসলাম ।এছাড়াও অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট নিয়ে মন্তব্য প্রকাশ করে। এরপরে সাবজেক্ট কমিটির মাধ্যমে ইমরান হোসেন ইমু সভাপতি ও অর্ক আহমেদ রিপন সাধারণ সম্পাদক সহ ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । গঠিত কমিটির অন্যরা হলো: সহ-সভাপতি – জীবন কুমার সরকার সাংগঠনিক সম্পাদক - শাহীদুল ইসলাম আপন, অর্থ সম্পাদক - আব্দুল্লাহ আল মামুন দপ্তর ও প্রচার সম্পাদক – ফয়সাল রবিন ., কার্যকরী সদস্য – ১। হেলাল খান, ২। এনায়েতুল্লাহ, ৩। তানজিলা আক্তার তিশান।
নাট্যদলের নবনির্বাচিত সভাপতি সকলের উদ্দেশ্য বলেন “৮ম বার্ষিক সাধারণ সভা ২০২৩ এ উৎস নাট্যদলের নতুন যে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে আমরা উৎস নাট্যদলের উত্তরোত্তর সফলতা এবং নতুন কিছু অর্জনে সব সময় নিজেদের নিয়োজিত রাখতে চাই। উৎস নাট্যদলের পদচারণায় যেন সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত করে সেই কামনা করছি। সাথে সাথে দায়িত্ব প্রাপ্ত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।” সাধারণ সম্পাদক বলেন-“অন্ধকার ছিঁড়ে দেখাই আলোর আকাশ, এই লক্ষ্য নিয়েই আমাদের নাট্যদলের দীর্ঘ ৮ বছরের পথ চলা। আগামী দিনগুলোতে আমরা আমাদের নাট্যদলের মাধ্যমে তরুন প্রজন্মের কাছে আমাদের দেশের মহান মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বাংলার সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে চাই, সেই সাথে আমাদের তরুণ সমাজ যেন বিপথগামী না হয় তাদেরকে এই বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনা মূলক কাজ করার মাধ্যমে আমি আমাদের নাট্যদলকে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সাথে আমাদের নাট্যদল তথা আমাদের উৎস নাট্যদলের নাম সবত্র উজ্জ্বল করতে চাই।” সব শেষে শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied