নাঙ্গলকোটে রাষ্ট্রীয় মর্যাদায় কমান্ডার ইসহাক মিয়ার দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়ার (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর সদরের হরিপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি নাঙ্গলকোটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ক, ’৭১ সালের রণাঙ্গনের বীর সৈনিক ও দীর্ঘদিন যাবৎ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, ঢালুয়া ইউপি চেয়রম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক শাহ খোরশেদ আলম, নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬