ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে মাদ্রাসার অফিস সহকারীর বিরুদ্ধে রেজিষ্টি অফিসে দালালির অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১:২১
মাদ্রাসার অফিসা সহকারীর বিরুদ্ধে নীতি বর্হিভূত ভাবে মাদ্রাসার দায়িত্ব ফাঁকি দিয়ে নাঙ্গলকোট সাব রেজিষ্ট্রি অফিস সহ বিভিন্ন ভূমি অফিস গিয়ে দলিল লেখার কাজে দালালির অভিযোগ পাওয়া গেছে।
 
অভিযোগ সুত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার পিতা-মৃত বদিউল আলম, মান্দ্রা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে ১০নং জোড্ডা পশ্চিম ইউপি মান্দ্রা সরকারী দাখিল মাদ্রাসার অফিস সহকারী মিজানুর রহমান প্রকাশ মিজান হুজুর দীর্ঘ দিন থেকে উক্ত মাদ্রাসায় অফিস সহকারীর চাকরী করে আসছে।
 
কিন্তু তিনি প্রায় দিনই প্রধান শিক্ষক থেকে শারীরিক অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে মাদ্রাসা চলাকালীন সময়ে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস দৌলখাঁড়, মানিক মুড়া সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে গিয়ে অধিক টাকা গ্রহনের মাধ্যমে নকল ও নামজারির দালালি করে আসছেন।
 
এতে করে সাধারণ জনগন ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছে। অন্যদিকে লাইসেন্সধারি দলিল লিখকদের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে ও তাদের সুনাম নষ্ট হচ্ছে।মাদ্রাসার দায়িত্ব পালনে সে চরম অবহেলা ও ফাঁকি দিচ্ছেন। এ ব্যাপারে দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাম্মদ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও আজ পর্যন্ত কোন প্রতিকার পায়নি।এ ব্যাপারে শিক্ষা অফিসার বলেন, মাদ্রাসার পরিচালনা কমিটি ব্যাবস্থা নিতে পারে।
 
অভিযুক্ত মিজান বলেন সমান্য বেতনে চাকরি করে সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই বাড়তি আয়ের জন্য একজনকে দলিল লেখার কাজে সহযোগিতা করি তবে আমি কোন দালালি করিনা। মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন মাঝে মঝে সে ছুটি নেয়। কিন্তু কোথায় যায় কি করে তা আমি জানিনা। তবে অবৈধ ভাবে কোন কাজ করলে কৃর্তপক্ষ তার বিরোদ্ধে ব্যবস্থা নিবে। এ ব্যাপারে নাঙ্গলকোট দলিল লিখক সমিতির মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত