বালাগঞ্জের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করলেন ইউএনও রোজিনা আক্তার
সিলেটের বালাগঞ্জে প্রতি বছরের ন্যায় কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে বোরো মৌসুমের ধান ও চাল ক্রয় বা সংগ্রহ শুরু করেছে বালাগঞ্জ উপজেলা খাদ্য গুদাম। এবছর বালাগঞ্জ উপজেলায় ৬২৮ মেট্রিকটন বোরো ধান ও ১০২ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারো সরকার সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ১ হাজার ২০০ টাকা দরে ধান সংগ্রহ করবে। এ লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের বালাগঞ্জ, বোয়ালজুড়, পূর্বপৈলনপুর, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, পূর্ব গোরীপুর প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিকটন করে ধান বিক্রয় করতে পারবে।
সোমবার (১৫ মে) সকালে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার।
শুরুর প্রথম দিনে ৩ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। শুরুর দিন থেকে ৩১ আগষ্ট এর ভেতরে ৬২৮ মেট্রিকটন বোরো ধান ও ১০২ মেট্রিকটন সিদ্ধচাল সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লাকী রানী দে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলাল মিয়া, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
Link Copied