ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ৩:৪২

সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলাধীন নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী  সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী  শিক্ষা অফিসার মোঃ আশরাফ আলী। এছাড়াও উক্ত স্কুলের  শিক্ষক, এসএমসি  পিটিএ সদস্য, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক এবং  ওপিডি সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।  কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো: আতাউর রহমান সরকার এবং কমিউনিটি ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মো: সুমন আহমেদ  । কর্মশালায়- প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতা কি, কিভাবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা যায়, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন, এসডিজি, UNCRPD, বাড়ী ভিত্তিক শিক্ষা কি, অন্তর্ভূক্তিমূলক শিক্ষা কি এবং সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যদের উদ্দেশ্য বলেন যে, প্রতিবন্ধী শিশুরা যাতে নির্বিঘ্নে  স্কুলে অপ্রতিবন্ধী শিশুদের সাথে পাঠদান করতে পারে এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।  তিনি আরো বলেন প্রতিবন্ধী শিশুরা কোন ভাবেই সমাজের বোঝা নয় সকলের উচিত সমাজের সম্পদ হিসাবে গড়ে তোলা। পাশাপাশি এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য উক্ত কমিটির সদস্যদের কাজ করার জন্য আহবান করেন।পরিশেষে গণ উন্নয়ন কেন্দ্র কে মাঠ পর্যায়ে সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধীতা  অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্যাচমেন্ট এলাকায় কাজ করে আসছে।এছাড়াও উক্ত কর্মশালায়  সাইটসেভার্স এর প্রতিনিধি জেলা সমন্বয়কারী মো: মনিরুজ্জামান,    মিল অফিসার অরবিন্দু বর্মন এবং ইনক্লুসিভ এডুকেশন অফিসার নীলা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সেবার গতি বাড়াতে বাইসাইকেল পেলেন রাণীনগরের ৭৩ গ্রাম পুলিশ

শালিখায় ৫ লাখ টাকার মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ

ধামরাইয়ে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা