কেশবপুরে স্কুল শিক্ষকসহ ৩জনের বিরুদ্ধে মৎস্য ঘের ব্যাবসায়ীর অভিযোগ
যশোরের কেশবপুরে স্কুল শিক্ষকসহ ৩জনের বিরুদ্ধে এক মৎস্য ঘের ব্যাবসায়ী অভিযোগ করেছেন। ওই মৎস্য ঘের ব্যাবসায়ীর নিকট থেকে অগ্রিম হারির বাবদ জামানতকৃত টাকা ফেরত না দেয়া ও টোংঘর ভাংচুর করে আর্থিক ক্ষতি সাধন এবং ঘের মালিককে হত্যার হুমকি দেওয়ায় মৎস্য ঘের ব্যাবসায়ী শফিকুল ইসলাম নিজে বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার হাবাসপোল গ্রামের মৃত মানিক সরদারের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৬) একজন মৎস্য ঘের ব্যাবসায়ী। নতুন মূলগ্রামে জমির মালিকদের নিকট হতে মৎস্য ঘের করার সুবাদে মূলগ্রামের মৃত বদর উদ্দীন সরদারের ছেলে ১নং বিবাদী স্কুল শিক্ষক মোঃ মতিয়ার রহমান (৫০), ২নং মোঃ ওলিয়ার রহমান (৪৫), ৩নং মোঃ আঃ রশিদ (৬০)গংরা বাদীর পূর্ব পরিচিত ছিল। সেই সুবাদে থানাধীন মূলগ্রাম সরদার পাড়ায় মুলগ্রাম মৌজায় বাদী বিবাদীদের নিকট থেকে ও আরো অন্যান্যদের নিকট হতে আনুমান ৯০ বিঘা জমি ৩৫ বছরের জন্য ডিড করে ও ১নং বিবাদীর নিকট অগ্রিম হিসেবে ১,২৫,০০০/- টাকা জামানত দিয়ে মাছের ঘের ব্যাবসা শুরু করেন বাদী ।
স্বঠিক সময়ে সবজায়গায় পানি উঠানো সম্ভব হয়না। সে কারণে স্বঠিক সময়ে মাছও ছাড়তে পারেনা। তাই লাভজনক না হওয়ায় আগামীতে মাছের ঘেরটি করবে না মর্মে জানায়। এমতাবস্থায় বিবাদীর নিকট অগ্রিম হারির জামানতকৃত ১,২৫,০০০/- টাকা ফেরত চাইলে সে বিভিন্ন তাল বাহানা করে। অগ্রিম জামানতকৃত টাকা ফেরত চাইলে ফেরত না দেয়ায় বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় বাদী লোকজন দিয়ে গত ১৩/০৫/২০১৩ তারিখ সকালে মাছের ঘেরের টোং ঘর সহ বিভিন্ন জিনিসপত্র আনতে গেলে বিবাদীরা বাধা নিষেধ করা সহ বিভিন্ন অশ্রীল অকথ্য ভাষায় গালি গালাজ করে। বাদী বিবাদীদের গালি গালাজ করতে বাধা নিষেধ করলে বিবাদীরা বাদীসহ তার সঙ্গে থাকা লোকজনের মারপিট করার হুমকি দেয়। বিবাদীরা এক পর্যায়ে মাছের ঘেরের মধ্যে বাদীর ভেঙ্গে নেওয়া ০১টি বড় ছোট টোং ঘরের বিভিন্ন জিনিসপত্র যার মূল্য ৫০,০০০/- টাকার মালামাল জোর করে আটক করে রাখে ও মাছের ঘেরের মধ্যে অবশিষ্ট ১টি টোং ঘর বিবাদীরা জোর করে ভেঙ্গে নেবে মর্মে হুমকি দেয় এবং ১নং বিবাদীর নিকট বাদী পাওনা টাকা ফেরত চাইলে সে বাদীকে মারপিট ও খুন জখম করবে মর্মে হুমকি দেয়। সে কারণে বিবাদীদের বিরুদ্ধে মৎস্য ঘের ব্যাবসায়ী শফিকুল ইসলাম অবশেষে সম্পদ ও জীবনের নিরাপত্তার জন্য কেশবপুর থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মতিয়ার রহমান বলেন, আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। জমির মালিকদের টাকা না দিয়ে চলে যাবে তাই কিছু টোংঘরের খুটিনাটি জিনিস আটকিয়ে রাখা মাত্র।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ