ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

তাড়াশে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ১:৪১

সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলাধীন দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ  সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী  শিক্ষা অফিসার মোঃ আশরাফ আলী। এছাড়াও উক্ত স্কুলের  শিক্ষক, এসএমসি  পিটিএ সদস্য, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক এবং  ওপিডি সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।  কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার ও শিলংদহ  সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের  প্রতিবন্ধিতা একীভূত শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মাষ্টার ট্রেইনার মোছাঃ আরিফা রত্না। কর্মশালায়- প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতা কি, কিভাবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা যায়, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন, এসডিজি, UNCRPD, বাড়ী ভিত্তিক শিক্ষা কি, অন্তর্ভূক্তিমূলক শিক্ষা কি এবং সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যদের উদ্দেশ্য বলেন যে, প্রতিবন্ধী শিশুরা যাতে নির্বিঘ্নে  স্কুলে অপ্রতিবন্ধী শিশুদের সাথে পাঠদান করতে পারে এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।  তিনি আরো বলেন প্রতিবন্ধী শিশুরা কোন ভাবেই সমাজের বোঝা নয় সকলের উচিত সমাজের সম্পদ হিসাবে গড়ে তোলা। পাশাপাশি এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য উক্ত কমিটির সদস্যদের কাজ করার জন্য আহবান করেন।পরিশেষে গণ উন্নয়ন কেন্দ্র কে মাঠ পর্যায়ে সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধীতা  অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্যাচমেন্ট এলাকায় কাজ করে আসছে।এছাড়াও উক্ত কর্মশালায়  সাইটসেভার্স এর প্রতিনিধি জেলা সমন্বয়কারী মো: মনিরুজ্জামান,    মিল অফিসার অরবিন্দু বর্মন এবং কনসোর্টিয়াম পার্টনার গ্রাম বিকাশ সংস্থার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা