ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটের মান্দ্রা-মৌকারা ব্যস্ততম সড়কটি পূণঃসংস্কার কাজে ধীরগতি


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ২:৫৭
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ব্যস্ততম মান্দ্রা-মৌকারা সড়কটি পূণঃসংস্কারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হওয়ায় দীর্ঘদিন ইটের গুড়া ও বালু মিশ্রণে সাধারণ মানুষের কষ্টের শেষ নেই।
 
অসুস্থ রোগী ও শিক্ষার্থী ছাড়াও সড়কটিতে প্রতিদিন চলাচল করে হাজারো সাধারণ মানুষ।পূণঃসংস্কারের কাজ দ্রুত শেষ করতে জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন স্থানীয়রা।
 
সরেজমিনে দেখা যায়, পুরো সড়ক বর্তমানে ইটেরগুড়ো বালু মিশে পাউডারে পরিনত হয়ে বর্তমানে কাচা সড়কে রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে পাথর ওঠে গিয়ে খানাখান্দে রূপ নেয়ায় ছোট বাহনও চলাচল করতে পারছে না। একটি বাহন চলতে গেলে পচা ইটের লাল ধুলোয় দু'পাশের এলাকা ঘণ্টার পর ঘণ্টা ধূলায় ধূসর থাকে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচলে বাধ্য হচ্ছে জনগন। প্রতি মুহুর্তে চলছে শত শত যান বাহন। স্কুল কলেজ ও মাদরাসার হাজার হাজার ছাত্র-ছাত্রী নিশ্চিত জামা কাপড় ময়লার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে।
 
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৩.৭ মিটার প্রস্থের, সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হওয়ায় বর্তমানে রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন হতে সংস্কারের নামে রাস্তার স্বাভাবিকতা নষ্ট করে পথচলা দূরহ করে রাখা হয়েছে।
 
এই সড়কে চলাচলকারি একাধিক ব্যক্তি বলেন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। মৌকারা থেকে  নাঙ্গলকোট যাতায়াতে সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ, রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন চলাচল অনুপযোগী সড়ক এ উপজেলায় আরেকটি নেই।
 
এ বিষয়ে মৌকারা ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর বলেন, এই রাস্তাটি পূণঃসংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমাদের মৌকারা থেকে নাঙ্গলকোট যাতায়াতের একমাত্র সড়ক এটি, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান।
 
নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আবদুল্লা আল মামুন বলেন,এই রাস্তা সংস্কারের টেন্ডার হয়, সে মতে ঠিকাদার আনোয়ার কনস্ট্রাকশন কাজও শুরু করে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় টেন্ডার বাতিল করা হয়েছে। পুনরায় টেন্ডার হলে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব বলেন, এই  কাজের পুনরায় টেন্ডার হয়েছে সড়ক বিভাগ থেকে। খুব দ্রুত কাজ শুরু হবে ও কাজ সমাপ্ত করা হবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত