ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ১০টি বসত ঘর বিধ্বস্ত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৬-৫-২০২৩ বিকাল ৫:৩০
পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৪ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত ও ৬ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। গতকাল রাত নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যরা বসবাস করছে খোলা আকাশের নিচে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ মিনিটের আকস্মিক কাল বৈশাখী ঝড়ে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসত ঘর, নেছার ফকিরের বসত ঘর, সোবহান মোল্লার বসত ঘর ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া এসময় অন্তত আরও ৬ টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। সড়কসহ বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। 
ক্ষতিগ্রস্থ সোবহান মিয়া জানান, আমরা মূলত মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাতে এক মূহুর্তের ঝড়ে আমার ঘর পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমার পরিবারের সদস্যদের নিচে খোলা আকাশের নিচে আছি। অপর ক্ষতিগ্রস্থ নেছার ফকির জানান, কাল বৈখাশী ঝড় আমার ঘর কেড়ে নিছে। আমি অত্যন্ত গরীব মানুষ। এখন পোলাপাইন নিয়া থাকোনের কোন যায়গা নাই। সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি। 
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া দৈনিক সকালের সময়কে জানান, ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে আর্থিক সহায়তা প্রদান করা হইবে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ